ভিয়েনা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

তুরাগ নদে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৮০ সময় দেখুন

# তুরাগ নদে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার রাজধানীর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহতের নাম কে এম তাহসিফ সৌরি। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন এবং রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যায় টঙ্গী ফাঁড়ির নৌ-পুলিশ। এ সময় নদে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে তাঁর কাছে থাকা মুঠোফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। পুলিশের তাৎক্ষণিক প্রতিবেদনে বলা হয়েছে, মরদেহের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মুখে হালকা দাড়ি ছিল। নৌ-পুলিশের পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়েও আলোচনায় এসেছিলেন কে এম তাহসিফ সৌরি।

ইবিটাইমস ডেস্ক : রাজধানীর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহতের নাম কে এম তাহসিফ সৌরি। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন এবং রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যায় টঙ্গী ফাঁড়ির নৌ-পুলিশ। এ সময় নদে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে তাঁর কাছে থাকা মুঠোফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশের তাৎক্ষণিক প্রতিবেদনে বলা হয়েছে, মরদেহের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মুখে হালকা দাড়ি ছিল।

নৌ-পুলিশের পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়েও আলোচনায় এসেছিলেন কে এম তাহসিফ সৌরি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুরাগ নদে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৬:৪২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬