ভিয়েনা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

রাষ্ট্রপতির সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৬৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগামী ১৭ নভেম্বর ২০২৬ আয়োজিত মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়।

এ সময় রাষ্ট্রপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ, দর্শন ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও অনুরাগের কথা ব্যক্ত করেন। মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রপতি জানান, রাষ্ট্রীয় কর্মসূচির কারণে এবার অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হবে না। তবে ভবিষ্যতে এ ধরনের আয়োজনে অংশ নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন তিনি।

আলোচনায় শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম ও সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতি মাভাবিপ্রবির উন্নয়ন ও অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য রাষ্ট্রপতির দোয়া কামনা করেন।

ঢাকা/এসএস

জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাষ্ট্রপতির সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময় ০৭:২২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬