ভিয়েনা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১১৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের (বিবি) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার এক বার্তায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। তবে কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে এবং ওয়েবসাইটটি কবে নাগাদ পুনরায় চালু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের কাছে জানতে চাইলে তিনি বাসসকে বলেন, নিরাপত্তাঝুঁকির কারণে সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে এর বেশি কিছু জানা নেই। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

আপডেটের সময় ১১:১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬