ভিয়েনা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

চেয়ারম্যান নয়, মানুষের ভালোবাসা নিয়ে হৃদয়ে বেঁচে থাকতে চাই: নিজাম উদ্দিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৬৯ সময় দেখুন

চেয়ারম্যান নয়, মানুষের ভালোবাসা নিয়ে হৃদয়ে বেঁচে থাকতে চাই: নিজাম উদ্দিন

জাহিদ দুলালে, ভোলা দক্ষিণ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও লালমোহন উপজেলা যুবদল নেতা নিজাম উদ্দিন মিয়া বলেছেন, “আমি লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান নয়, জনগণের ভালোবাসা নিয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই।”

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে লালমোহন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রা করেন তিনি। আয়োজকদের দাবি, শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়।

শোভাযাত্রা শেষে মাগরিবের নামাজের পর ফুলবাগিচা বাজারে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নিজাম উদ্দিন মিয়া।

এ সময় তিনি বলেন, “আমি লালমোহন ইউনিয়নের মাটির সন্তান। জন্মলগ্ন থেকেই এ ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকতে চাই। এ জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”

নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে নিজাম উদ্দিন মিয়া বলেন, ইউনিয়নের সামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জনগণের জন্য বরাদ্দ বিভিন্ন সুযোগ-সুবিধা তাঁদের কাছে পৌঁছে দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে অনেক সময় ইউনিয়নের মানুষকে থানার দ্বারস্থ হতে হয়। নির্বাচিত হলে সমাজের গ্রহণযোগ্য, ন্যায়পরায়ণ ও নীতিবান ব্যক্তিদের নিয়ে সালিশ কমিটি গঠন করবেন, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন।

আলোচনা সভায় লালমোহন ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডের কয়েক হাজার কর্মী-সমর্থক, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চেয়ারম্যান নয়, মানুষের ভালোবাসা নিয়ে হৃদয়ে বেঁচে থাকতে চাই: নিজাম উদ্দিন

আপডেটের সময় ০৭:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬