ভিয়েনা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা

দেশে-বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ পতিত সরকারের দোসরদের বিরুদ্ধে: রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৬৫ সময় দেখুন

দেশে-বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ পতিত সরকারের দোসরদের বিরুদ্ধে: রিজভী

ইবিটাইমস ডেস্ক : জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে পতিত সরকারের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব অপতৎপরতার বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক এলাকায় আয়োজিত এক মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা মো. লকাই বিশ্বাসের হাতে নতুন নির্মিত বাড়ির চাবি তুলে দেওয়া হয়। পাশাপাশি অসহায় মানুষের জন্য চিকিৎসা সহায়তা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বক্তব্যে রুহুল কবির রিজভী ভারতের মাটিকে ব্যবহার করে ষড়যন্ত্র চালানোর অভিযোগ করেন। তিনি বলেন, ভারত থেকে পতিত সরকারের দোসররা নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। সম্প্রতি বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করার ঘটনাও উল্লেখ করেন তিনি। এসব ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তির ওপর কী প্রভাব ফেলতে পারে, তা বিবেচনা করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দল নেতা শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ ছাড়া বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

আলোচনা সভা শেষে রুহুল কবির রিজভী মো. লকাই বিশ্বাসের হাতে নতুন নির্মিত বাড়ির চাবি তুলে দেন। এ সময় অসহায় মানুষের মধ্যে চিকিৎসা সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে-বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ পতিত সরকারের দোসরদের বিরুদ্ধে: রিজভী

আপডেটের সময় ০২:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬