ভিয়েনা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক টাঙ্গাইলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, সংকটে প্রাকৃতিক প্রজনন ও জেলেদের জীবিকা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু : প্রধানমন্ত্রীর শোক

ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন পোপ চতুর্দশ লিও

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৫৩ সময় দেখুন

ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন পোপ চতুর্দশ লিও

ইবিটাইমস ডেস্ক : ফুসফুসে শনাক্ত হওয়া একটি ছোট টিস্যু-পিণ্ড (নডিউল) অপসারণের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিও। মঙ্গলবার (১৩ অক্টোবর) রোমের জেমেলি হাসপাতালে তাঁর ভর্তি হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অস্ত্রোপচারে সাধারণত ঝুঁকি কম থাকে।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বার্তা সংস্থা এএফপিকে জানান, ৭১ বছর বয়সী পোপ মঙ্গলবার বেলা বাড়ার দিকে হাসপাতালে যাবেন।

২০২৫ সালের ৮ মে ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন পোপ চতুর্দশ লিও।

রোববার সেন্ট পিটার্স স্কয়ারে অ্যাঞ্জেলাসের প্রার্থনা শেষে সমবেত মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে নিজের শারীরিক অবস্থার কথা জানান পোপ। তিনি বলেন, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকেরা তাঁর ফুসফুসে একটি নডিউল শনাক্ত করেছেন। এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে।

অ্যাপোস্টলিক প্রাসাদের একটি জানালা থেকে দেওয়া বক্তব্যে পোপ বলেন, চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। তাঁদের পরামর্শ মেনেই তিনি নডিউলটি অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন।

ভ্যাটিকান জানিয়েছে, অস্ত্রোপচারের পর সুস্থ হতে পোপের প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। এ কারণে আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁর সব দর্শন-অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

হাসপাতালে অবস্থানকালে জেমেলি হাসপাতালের ওপরের তলার একটি বিশেষ কক্ষে থাকবেন পোপ। কক্ষটিতে রয়েছে ছোট একটি প্রার্থনাকক্ষ, রান্নাঘর এবং চিকিৎসাকর্মীদের বৈঠকের জন্য আলাদা কক্ষ।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন পোপ চতুর্দশ লিও

আপডেটের সময় ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬