ভিয়েনা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রীর উদ্যোগে লিবিয়া থেকে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চরফ্যাশনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টেস্টে ৭ হাজার রানের মাইলফলকের সামনে মুশফিক, প্রয়োজন আর ৪৩ রান এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন দিন ৩১ অক্টোবর

ভোলায় মুঠোফোনের জন্য কিশোর হত্যা, দুজনের যাবজ্জীবন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬০ সময় দেখুন

ভোলায় মুঠোফোনের জন্য কিশোর হত্যা, দুজনের যাবজ্জীবন

সানজিদা মোহনা, ভোলা : ভোলায় মুঠোফোনে কথা বলার কথা বলে ডেকে নিয়ে রেদোয়ান রাসেল নামের এক কিশোরকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের মো. সুজন ও মো. ইলিয়াছ। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. তৈয়ব।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কিশোর রেদোয়ান রাসেল তার বাবার হাওলাদার বাজারের মুদিদোকানে অবস্থান করছিল। এ সময় প্রতিবেশী সুজন মুঠোফোনে কথা বলার কথা বলে তাকে দোকান থেকে ডেকে নিয়ে যান।

পরে সুজন ও ইলিয়াছ মিলে রেদোয়ানকে হত্যা করে তার মরদেহ একটি খালে ফেলে দেন বলে মামলায় অভিযোগ করা হয়।

রেদোয়ান রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের দুই দিন পর, ৩০ ডিসেম্বর দক্ষিণ চরপাতা দারোগার খালের পাশে সিদ্দিক মালের বাড়ির সামনে এক কিশোরের মরদেহ পড়ে থাকার খবর পান তারা। পরে ভোলার গোরস্থানে গিয়ে নিহতের বাবা ও পরিবারের সদস্যরা মরদেহটি রেদোয়ানের বলে শনাক্ত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের সময় নিহত কিশোরের মুখ ও গলায় আঘাতের চিহ্ন ছিল।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় মুঠোফোনের জন্য কিশোর হত্যা, দুজনের যাবজ্জীবন

আপডেটের সময় ০২:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬