ভিয়েনা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

চরফ্যাশনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৬২ সময় দেখুন

চরফ্যাশনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় চরফ্যাশন প্রেসক্লাবে কালবেলার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালবেলার চরফ্যাশন প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালবেলার ভোলা জেলা প্রতিনিধি মো. ওমর ফারুক।

এ ছাড়া বক্তব্য দেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল গোলদার, বাংলাদেশ বাণী পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন।
এ সময় প্রেসক্লাবের নির্বাহী সদস্য আমির হোসেন, আগামীর সময়ের প্রতিনিধি এম. আবু সিদ্দিক, দৈনিক সংবাদের প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল, আমার দেশের প্রতিনিধি লোকমান হোসেন, কালের কণ্ঠের প্রতিনিধি কামরুল শিকদার এবং সময়ের আলোর চরফ্যাশন সংবাদদাতা মো. ফাহিমসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, “জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে কালবেলা পত্রিকা বিশেষ ভূমিকা রাখায় বিরোধী ছাত্র-জনতার আন্দোলন আরও বেগবান হয়। সংবাদ সম্প্রচারের সময় অন্যান্য পত্রিকার পাশাপাশি কালবেলার দুই সাংবাদিক গুরুতর আহত হন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে কালবেলার প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। কালবেলা এ দেশের মানুষের কাছে আস্থার একটি জায়গা তৈরি করেছে।”

আলোচনা সভা শেষে কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেটের সময় ০১:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬