ভিয়েনা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে কাঠালিয়ায় স্মরণসভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০২:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৪ সময় দেখুন

সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে কাঠালিয়ায় স্মরণসভা

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম খসরু, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, প্রয়াত পুলক চ্যাটার্জির ছোট ভাই দীপক চ্যাটার্জি, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আল আমিন তালুকদার, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীর, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিব ভুট্টো এবং কাঠালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মাসুম খান আসাদ।

স্মরণসভায় সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান ও স্মৃতিচারণ করেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে কাঠালিয়ায় স্মরণসভা

আপডেটের সময় ০৩:০২:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬