কুমিল্লা প্রতিনিধিঃ মীম (৭) গত শনিবার সকালে নানা বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নিহতের পরিবার জানায়, বাড়িতে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি।
এরপর সোমবার বিকেলে বিদ্যাকুট বড় বাড়ির পুকুর পাড়ের ঝোপে শিশু মিমের অর্ধগলি’ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, দুই দিন আগে একটি শিশু নিখোঁজের খবর আমরা পেয়েছি। এরপর থেকে আমাদের টিম বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। আজ শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বর্ষা আহমেদ বৃষ্টি/ইবিটাইমস/এম আর






















