ভিয়েনা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন
 নিজস্ব প্রতিনিধিঃ আনসার সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা বিফল করে  এক চীনা নাগরিকের কাছ থেকে আনুমানিক আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করেছেন ।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকায় বিপুল পরিমাণ এই স্বর্ণের চালান শনাক্ত ও উদ্ধার হয় আনসার সদস্যদের সতর্ক তৎপরতায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চীনা নাগরিকের সাথে থাকা পাঁচটি পাহাড়ি মাটির তৈরি মগ/জারে বিশেষ কৌশলে রাসায়নিকের সঙ্গে স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছিল। দায়িত্বরত আনসার সদস্য রায়হান হোসেন ও এপিসি সাইফুল বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে পাঁচটি মাটির পাত্র উদ্ধার করেন। এরপর দায়িত্বরত পিসি মো. আনিসুর রহমান বিষয়টি শিফটে উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে অবহিত করেন।
পরবর্তীতে উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত সামগ্রী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণকারের সাহায্যে মাটির পাত্রগুলো আগুনে পুড়িয়ে এর ভেতরে থাকা স্বর্ণ পৃথক করে। প্রক্রিয়া শেষে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়।
বৃষ্টি/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

আপডেটের সময় ০৬:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬