ভিয়েনা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের একটি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কমিটির সহসভাপতি মো. জসিম জনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী শিক্ষক মামুনুর রশীদ, অভিভাবক এমিলি মারুফসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।

শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনায় গুরুত্ব

সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার মানোন্নয়ন এবং সন্তানদের শিক্ষাজীবনে অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

প্রকাশ করা হয় পরীক্ষার ফল

সভা শেষে বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়।

শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

আপডেটের সময় ১২:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬