ভিয়েনা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়েছে। শূন্য আসনে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর।

বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ৫ লাখ ১৫ হাজার

ইসি সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। এরপর ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ে নতুন করে ৮ হাজার ৩২২ জন ভোটার যুক্ত হয়েছেন।

ফলে বর্তমানে এ আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।

আগের নির্বাচনের মতো এবারও ১৮৫টি ভোটকেন্দ্র ও ৯৮৯টি ভোটকক্ষ থাকছে।

ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন ১৮৫ জন প্রিজাইডিং অফিসার, ৯৮৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৯৭৮ জন পোলিং অফিসার। সব মিলিয়ে দায়িত্বে থাকবেন ৩ হাজার ১৫২ জন কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা

উপনির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

পোস্টাল ব্যালটে প্রবাসীদের জন্য বাড়ছে সুযোগ

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ইসি সচিব জানান, গত নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ৩৩টি দেশ থেকে ৩৮৬ জন প্রবাসী ‘আউট অব কান্ট্রি’ পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছিলেন।

এবার প্রবাসীদের জন্য সর্বোচ্চ ৫০০ জনের পোস্টাল ব্যালটের প্রস্তুতি রাখা হয়েছে।

অন্যদিকে দেশে অবস্থানরত সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা, কারাবন্দি ও আনসার সদস্যদের জন্য গতবার ৪ হাজার ৪৫ জন নিবন্ধিত ছিলেন। এবার তাদের জন্য ৫ হাজার পোস্টাল ব্যালটের প্রস্তুতি রাখা হয়েছে।

আগের নির্বাচনে নিবন্ধিত প্রবাসীদের কেউ দেশে ফিরেছেন কি না, সে বিষয়েও যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি নতুন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহীদের নিবন্ধনের সুযোগ থাকবে বলে জানিয়েছেন ইসি সচিব।

গত নির্বাচনে বিএনপির প্রার্থী পেয়েছিলেন ৬১ শতাংশ ভোট

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মোট ৭৬ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছিল।

ইসি সচিবের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ১ দশমিক ৯৩ শতাংশ ভোট বাদ দিলে বিএনপির বিজয়ী প্রার্থী ও বর্তমান রাষ্ট্রপতি পেয়েছিলেন ৬১ দশমিক ০৩ শতাংশ ভোট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছিলেন ৩৬ দশমিক ০৩ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পেয়েছিলেন ১ শতাংশ ভোট।

এবারের উপনির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও-১ আসনে ইতোমধ্যে রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

আপডেটের সময় ১২:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬