জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ: ভোলার লালমোহন উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করতে সরকারি বিভিন্ন দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রিমা আক্তার, সমবায় কর্মকর্তা মোহাম্মদ হাদী, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















