ভিয়েনা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ অস্ট্রিয়াসহ ইউরোপের অনেক দেশে আজ রাতে ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে আনা হবে যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ইতালির রোম ও মিলানে বিক্ষোভের প্রস্তুতি, কঠোর নিরাপত্তাব্যবস্থা রিয়াদের দিকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা খারিজ রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

আ.লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন পাটওয়ারী: রাশেদ খাঁন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতীয় নাগিরক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এক আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে করে লংড্রাইভে অংশ নিয়েছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন তাঁর পোস্টে লিখেছেন, “মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলত আওয়ামী লীগের বাড়িঘর ও সম্পদ দখল করতে হবে। গতকাল এক আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে তিনি লংড্রাইভ করেছেন। উক্ত আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে এই গাড়িটি উপহার দেওয়া হয়েছে, নাকি দখলের অংশ হিসেবে নেওয়া হয়েছে—তা খতিয়ে দেখা দরকার।”

তিনি আরও দাবি করেন, গতকালের কর্মসূচিতে আওয়ামী লীগ ও গণহত্যার বিচারের বিষয়ে কোনো বক্তব্য ছিল না। রাশেদ খাঁনের মতে, এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করা। এনসিপি এ বিষয়ে কোনো দলীয় ব্যবস্থা গ্রহণ করে কিনা, সেদিকে নজর রাখার কথা বলেন তিনি।

ঢাকা/এসএস

আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আ.লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন পাটওয়ারী: রাশেদ খাঁন

আপডেটের সময় ১২:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬