ভিয়েনা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ লালমোহনে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক ২ স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান লালমোহনে অপরিকল্পিত বাড়িঘরে বাধাগ্রস্ত পানি নিষ্কাশন, আমন আবাদে ভোগান্তি লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক রাহাত সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

নজরুল বর্ষ’ উদ্বোধন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলার লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, উপজেলা শিক্ষা মনিটরিং কমিটির সভাপতি অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি সোলায়মান জমাদার, অধ্যক্ষ মাও. মোশাররফ হোসেন, অধ্যক্ষ খলিলুর রহমান, প্রধান শিক্ষক জাকির হোসেন এবং উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আজাদুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

আপডেটের সময় ০২:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬