ইবিটাইমস ডেস্ক :মক্কা চুক্তির বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা জানিয়েছেন।
সোমবার সকালে সৌদি আরব থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, মক্কা চুক্তি নিয়ে এনসিপির ফরেন অ্যাফেয়ার্স উপকমিটি পর্যালোচনা করছে। বাংলাদেশের সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে প্রয়োজন অনুযায়ী বাণিজ্যিক ও সামরিক চুক্তিতে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটে নাগরিকদের চরম ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির এই মুখপাত্র।
তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে সিন্ডিকেট ও চাঁদাবাজি শুরু হয়েছে। বিভিন্ন খাতে সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে জনমনে নাভিশ্বাস উঠেছে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ।
ঢাকা/এসএস




















