ভিয়েনা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ প্রকল্প টাঙ্গাইলেও নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা হরমুজ প্রণালীর কাছে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন : ইরান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নাগরপুরে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলে পলাতক সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপ

সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২১ সময় দেখুন

সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬, সিজন-১-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জেলা কমিটির সাবেক সদস্য-সচিব মো. মাহমুদুল হক সানু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিসুর রহমান ও টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে।

তিনি আরও বলেন, ফুটবল দলগত ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অগ্নিবীর-১৯-এর আয়োজনে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দলে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপ

আপডেটের সময় ০২:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬