ভিয়েনা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে ৫ ধাপে ইউপি নির্বাচন চায় বিএনপি সর্বজনীন পেনশনে একাধিক পরিবর্তন, শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন জাতিসংঘে গিয়ে ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার কথা বলবেন লুলা মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে: প্রধানমন্ত্রী সতীনকে ‘মা’ ডাকায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির শিক্ষক আরিফুলের উদ্ভাবন নাগরপুর সদর বাজারে ভয়াবহ আগুন

নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৩১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের কয়েকদিন পর শামীম আনসারী (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, শামীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত শামীম আনসারী উপজেলার ভাদ্রা গ্রামের বেল্লাল মল্লিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে শামীম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

মঙ্গলবার সকালে খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ভাদ্রা গ্রামের জব্বারের ছেলে অনিকের বাড়ির পাশ থেকে শামীমের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অনিককে প্রধান সন্দেহভাজন হিসেবে আটক করে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাগরপুর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অনিকসহ কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।

এদিকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় ভাদ্রা এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

আপডেটের সময় ০২:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬