ভিয়েনা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভোলার লালমোহনে খেলোয়াড়েদর মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালমা ইউনিয়ন ক্রীড়া একাদশ খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের ছেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহরুখ হাফিজ ডিকো।
সকলকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয় মো. শাহরুখ হাফিজ ডিকো বলেন, মাদক পরিবার ধ্বংস করে, সমাজ ধ্বংস করে। খেলাধুলা মাদক থেকে দূরে রাখে। প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলা, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং শারীরিক-মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বিশেষ জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তা দিতে দেশে প্রথমবারের মতো ‘স্পোর্টস কার্ড’ ও নির্দিষ্ট নীতিমালার আওতায় বেতন কাঠামো চালুর ঘোষণা ও পদক্ষেপ নিয়েছেন।
কালমা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজন সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নোমান পাটোয়ারীসহ আরো অনেকে।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

আপডেটের সময় ০৬:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬