ভিয়েনা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর

দেলদুয়ারে ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ৩ শত ৩ টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৬০ হাজার টাকা।

আজ বুধবার (২৯ জুলাই) নাটিয়াপাড়া বাজারের ৪ টি গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত জালের কোনো মালিকানা দাবি না করায় ঘটনাস্থলেই জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ধ্বংস করা এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ৯ হাজার ৯শত ৯৯ মিটার।

উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথীর নির্দেশনায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম।

অভিযানকালে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন দেলদুয়ার থানার সাব-ইন্সপেক্টর মো. রাসেল আহমেদ কাকুল। এছাড়া উপজেলা ভূমি অফিস, মৎস্য অফিস এবং পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেলদুয়ারে ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

আপডেটের সময় ০২:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬