ভিয়েনা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানীর মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী সুলাইমান তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী এবং তার অস্ত্রভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত।

শুক্রবার রাতে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাপ্পি দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার। তিনি বলেন, মতিঝিল থানা-পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বাপ্পির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

আপডেটের সময় ১১:০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬