ভিয়েনা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপসর্গবিহীন করোনায় আক্রান্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ১৩৭ সময় দেখুন

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় জরুরী মেডিকেল বোর্ড গঠন

অন লাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপসর্গবিহীন করোনায় আক্রান্ত।

বুধবার আরও পরীক্ষার জন্য বেগম জিয়ার রক্তের নমুনা নেওয়া হয়েছে। তার রক্তে কোনো ঝুঁকি আছে কি না, জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এসেছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডা.আল মামুন। বুধবার দুপুরে ডা. আল মামুন জানান, এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে রাতে জরুরী মেডিকেল বোর্ড আহবান করা হয়েছে। তিনি বলেন, রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্টে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।

এর আগে বিকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ফিরোজায় যান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। তিনি বিকাল ৩টা থেকে ৪ টা পর্যন্ত এক ঘণ্টা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় বায়োকেমিক্যাল টেস্টের জন্য একজন টেকনোলজিস্ট খালেদা জিয়ার রক্তের নমুনা সংগ্রহ করেন। এ সময় তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন। এখন পর্যন্ত খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে  বাসায় রেখেই তার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন তিনি।

ডা. মামুন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করছেন তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। তিনি দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নির্দেশ দিচ্ছেন। টিম ওয়ার্কের মাধ্যমে চেয়ারপার্সনের চিকিৎসা চলছে।

এর আগে বুধবার দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ইতোমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে। সারা দেশের মানুষ দোয়া করছে তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। আমি আবারও দেশবাসীর কাছে সেই দোয়া চাই।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপসর্গবিহীন করোনায় আক্রান্ত

আপডেটের সময় ০৮:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১