ভিয়েনা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ‎রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল পরিমান সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকালে বরকল উপজেলার ছোট হরিণায় বিজিবি’র ছোটহরিণা ব্যটালিয়নের (১২ বিজিবি) অভিযানকালে এসব সার জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) আওতাধীন বাজারঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় একহাজার আটশ’ কেজি ইউরিয়া সার, চারশ’ কেজি টি এস পি সার এবং একহাজার ৩৫০ কেজি জৈব সার জব্দ করা হয়। জব্দকৃত এসব সারের আনুমানিক মূল্য একলাখ ৫১ হাজার টাকা।

এ বিষয়ে ১২ বিজিবি’র জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবি’র নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা/এসএস

টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

আপডেটের সময় ০১:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬