ভিয়েনা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে ৩ উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা, টাঙ্গাইলে ব্যতিক্রমী কৃষিশিক্ষা ৪ কোটি টাকার ব্রিজ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ সন্দ্বীপে বিএনপি নেতা আলমগীর ঠাকুরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ মাইন উদ্ধার, বিস্ফোরণের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠল মেহেরপুর জাতীয় পরিবেশ পদক লাভ করায় ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলরকে বিশেষ সম্মাননা প্রদান কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১০৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আর্লিং হালান্ডের জোড়া গোলে ইরাকের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নরওয়ে। ক্যারিয়ারে এটাই হালান্ডের প্রথম বিশ^কাপ গোল। এর মাধ্যমে ২৬ বছর পর কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া নরওয়ে দুর্দান্ত সূচনা করেছে।

বস্টনে অনুষ্ঠিত ম্যাচের ২৯তম মিনিটে পোস্টের কাছ থেকে বল জালে জড়িয়ে নরওয়েকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। তবে আয়মেন হুসেইনের শক্তিশালী হেডে ইরাক সমতায় ফেরে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইরাকের রক্ষণভাগের একটি ভুলের সুযোগ নিয়ে আবারও গোল করেন হালান্ড। এর ফলে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা দাঁড়ালো ৫১ ম্যাচে ৫৭টি।

বেঞ্চ থেকে নামার কিছুক্ষণ পরই লিও অস্টিগার্ড হেড করে নরওযয়ের তৃতীয় গোল করেন, যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। যোগ করা সময়ে আয়মেন হুসেইনের আত্মঘাতী গোলে নরওয়ে চতুর্থ গোল পায়।

এই জয়ে গোল ব্যবধানে গ্রুপ ‘আই’-এর শীর্ষে উঠে এসেছে নরওয়ে। সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। দিনের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে ফরাশিরা।

আগামী ২২ জুন নিউ জার্সিতে আফ্রিকান শক্তিশালী দল সেনেগালের মুখোমুখি হবে নরওয়ে।

বিশ্বকাপে পৌঁছানোর পথটি ছিল ইরাকের জন্য সবচেয়ে দীর্ঘ ও কঠিন। মার্চ মাসে তারা ৮৬৭ দিনব্যাপী ২১ ম্যাচের বাছাইপর্ব শেষে ৪৮তম ও সর্বশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

প্লে-অফে বলিভিয়ার বিপক্ষে জয়সূচক গোল করা আয়মেন হুসেইন পরে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর দেশটির অভিবাসন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন এবং কয়েক ঘণ্টা আটক থাকেন। ১৯৮৬ সালের পর এটিই ইরাকের প্রথম বিশ্বকাপ।

নরওয়ে সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৯৮ সালে। বর্তমান কোচ স্টেল সোলবাকেন ঐ দলের সদস্য ছিলেন। সেই আসরে তারা গ্রুপ পর্বে ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছিল।

বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে, বিশেষ কওে ইতালিকে দুইবার বড় ব্যবধানে হারিয়ে নরওয়ে এবার নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। হালান্ড ও মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে গড়ে ওঠা এই প্রজন্মকে ঘিরে তাদের প্রত্যাশা অনেক।

কোচ সোলবাকেন ম্যাচের আগে বলেছিলেন, প্রথম বড় টুর্নামেন্টেই হালান্ড খুব বড় প্রভাব ফেলবেন। তারকা স্ট্রাইকার দ্রুতই সেই ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণ করেছেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে

আপডেটের সময় ০৯:৩১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬