ভিয়েনা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ১৩ ব্যারেল রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জেলায় অবৈধভাবে পাচারকালে ১৩ ব্যারেল রেণু পোনা জব্দ করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে বরিশালের দোয়ারিকা শিকারপুর ব্রিজের টোল প্লাজায় একটি ট্রাক যোগে ১৩টি ব্যারেল রেণু পোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এনএসআই। এ সময় ট্রাকে থাকা ৬-৭ জন শ্রমিক ট্রাক ফেলে পালিয়ে যায়।

সোমবার বেলা সাড়ে ১১টায় জব্দ মাছের রেণু পোনা বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়।

বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন বাসস’কে বলেন, ভোলা থেকে অবৈধভাবে ট্রাকযোগে পাচারকালে এ সব রেণু পোনা এনএসআই এর সহযোগীতায় জব্দ করা হয়। উদ্ধার ১৩ ব্যারেলের প্রায় তিন লাখ রেণু পোনার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। পরে বরিশালের কীর্ত্তণখোলা নদীতে এ সব রেণু পোনা অবমুক্ত করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বরিশালে ১৩ ব্যারেল রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত

আপডেটের সময় ১১:৩০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬