ভিয়েনা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত

মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে এবং সারাদেশে মাছের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে একদিকে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে,তেমনি মাছের চাহিদা পুরনে সহায়ক হবে।

আজ শনিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলায় গাড়াইল বিলে মাছের পোনা অবমুক্ত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলছিলেন, দেশীয় জাতের মাছ টিকিয়ে রাখতে এবং উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সারাদেশে সরকারি জলাশয়, পুকুর, বিল এবং ব্যক্তি পর্যায়ে পুকুর ও জলাশয়ে মাছের পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।

তিনি আরো বলছিলেন টেকসই মৎস্য চাষ ও জল ব্যবস্থাপনার কোন বিকল্প নেই। এতে করে স্থানীয় অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রতিমন্ত্রী মৎস্য শিকার চায়না জাল সহ ক্ষতিকারক সকল প্রকার জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানন। এক্ষেত্রে আইন প্রয়োগ সহ জনসচেতনতার প্রয়োজন বলে মনে করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক ,টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, মৎস্য অধিদপ্তরের সদর উপজেলার সিনিয়র কর্মকর্তা আইয়ুব আলী সহ জেলা উপজেলার নেতৃবৃন্দরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু

আপডেটের সময় ০১:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬