ভিয়েনা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ২৯৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন মারাত্মক মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন।

সোমবার (১ জুন) কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে লন্ডন কিংস কলেজের স্কুল অব সিকিউরিটি স্টাডিজের সিনিয়র লেকচারার অ্যান্ড্রেয়াস ক্রিগ বলেন, “আমাদের সত্যটা স্বীকার করতে হবে। গতকাল একটি দুর্গ ও প্রাসাদ দখলের মতো কিছু কৌশলগত অর্জনকে ইসরাইল যতই বড় করে উদযাপন করুক না কেন, বাস্তবিকভাবে লেবাননে ইসরাইলের কোনো প্রকৃত অপারেশনাল বা কৌশলগত বড় ধরনের কোনো লাভ হয়নি।”

ক্রিগের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকের দিকে ধাবিত হচ্ছে—যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত থাকতে পারে। আর এই বিষয়টিই নেতানিয়াহুর ওপর চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

তিনি পরিস্থিতি ব্যাখ্যা করে আরও বলেন, “যুক্তরাষ্ট্রের চাপের মুখে শেষ পর্যন্ত সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য হওয়ার আগেই নেতানিয়াহুকে জনগণের সামনে বড় কোনো ‘সাফল্য’ দেখাতে হবে। আর এই তীব্র চাপের কারণেই তিনি এখন গণমাধ্যমে নিজেদের বড় জয় দেখানোর আপ্রাণ চেষ্টা করছেন, যাতে সম্মানজনকভাবে সেনা প্রত্যাহার করা যায়।”

ক্রিগ আরও যোগ করেন, গাজা ও লেবাননসহ পুরো অঞ্চলে ইসরাইলের এই যে দীর্ঘমেয়াদি বা “স্থায়ী যুদ্ধ” নীতি, তা আসলে দিনশেষে “ইসরাইলের জন্য খুব সামান্যই অর্জন” বয়ে এনেছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

আপডেটের সময় ১০:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬