ভিয়েনা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

নাজিরপুরে প্রাইভেট ও কোচিং এর অভিযোগে ২ শিক্ষককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • ১৩৩ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে প্রাইভেট ও কোচিং বানিজ্যের অভিযোগে ২ শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার সদরের নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে ৪ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ওই শিক্ষকদ্বয় হলেন ঐ বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের সহকারী শিক্ষক দেবব্রত রয় ও একই বিদ্যালয়ের খন্ডকালীন (অতিথি) শিক্ষক নিত্যানন্দ মন্ডল।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাখাওয়ার জামিল সৈকত জানান, গত এক বছরের বেশী সময়ে করোনা থাকায় দেশের সকল স্কুল-কলেজ বন্ধ থাকায় কোচিং বানিজ্য সহ প্রাইভেট শিক্ষা ব্যবস্থাও বন্দ রয়েছে। কিন্তু নাজিরপুরের কিছু শিক্ষক সরকারী এ নির্দেশ অমান্য করে কোচিং বানিজ্য ও প্রাইভেট শিক্ষা ব্যবস্থা অব্যাহত রাখছেন। তাই জেলা প্রশাসকের নির্দেশে ওই দুই শিক্ষককে আর্থিক জরিমানা প্রদান করা হয়।

জানা গেছে, উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা মহিলা কলেজের কয়েক শিক্ষক, নাজিরপুর ডিগ্রী কলেজ, নাজিরপুর সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয়, সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উপজেলার শ্রীরামকাঠী, দীঘিরজান , গাওখালী সহ বিভিন্ন স্থানে স্কুল-কলেজের সহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ প্রাইভেট ও কোচিং বানিজ্যের সাথে জড়িত রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধীক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, করোনাকালীন এ সময়ে স্কুল-কলেজ বন্দ থাকার পরও এখানের কিছু শিক্ষকরা (কোচিং ও প্রাইভেটের সাথে জড়িত) শিক্ষার্থীদের ফোন করে ও ক্লাসে উত্তির্ন করাবেন না এমন হুমকি দিয়ে প্রাইভেট পড়াতে নিচ্ছেন। আর এ ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম টাকা নেয়া হচ্ছে।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে প্রাইভেট ও কোচিং এর অভিযোগে ২ শিক্ষককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আপডেটের সময় ১১:১৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১