ভিয়েনা ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী হবিগঞ্জে ড্রেস মেকিং প্রশিক্ষণের সনদ বিতরণ লালমোহনে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক ‎ দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ লালমোহনে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা মাঠে নেই আশ্রয়-বজ্র নিরোধক দণ্ড: ঝিনাইদহে বজ্রপাতে বাড়ছে কৃষকের মৃত্যু

শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১৭ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পথচারীর সঙ্গে সংঘর্ষের জেরে একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বুধবার উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর-মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার পুরাতন বাখরবাহ গ্রামের এক ব্যক্তি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে উত্তর-মির্জাপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মেছোবাঘ তার মোটরসাইকেলের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলের সঙ্গে প্রাণীটির সংঘর্ষ হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন। এ সময় মেছোবাঘটি আহত ব্যক্তির দিকে এগিয়ে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে প্রাণীটিকে ঘিরে ফেলে এবং একপর্যায়ে পিটিয়ে হত্যা করে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করছেন, আশপাশের ঝোপঝাড় কমে যাওয়া ও খাদ্য সংকটের কারণে মেছোবাঘটি লোকালয়ে চলে আসে।

এ বিষয়ে শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা মোখলেচুর রহমান বলেন,মুঠোফোনে ঘটনাটি জানতে পেরেছি। গ্রামবাসী মেছোবাঘটিকে পিটিয়ে মেরে ফেলেছে,যা অত্যন্ত দুঃখজনক। বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা

আপডেটের সময় ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬