ভিয়েনা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ টাঙ্গাইলের মহেড়ায় নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত তুরাগ নদে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো?

লালমোহনে ইউপি চেয়ারম্যান অনুপস্থিত, সেবা বিঘ্নিত হওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৮৬ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। রবিবার (১৭ মে) আসরবাদ বদরপুরের হাজিরহাট বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বদরপুর ইউনিয়ন দক্ষিণ শ্রমিক দলের সভাপতি ফরাদ পরান, যুবদল দক্ষিণ সাংগঠনিক সম্পাদক আব্বাস মোল্লা, মৎস্য দলের সভাপতি মো. কবির, যুবদল নেতা জাকির হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আসাদ মেলকার ইউনিয়ন পরিষদে নিয়মিত অনুপস্থিত রয়েছেন। পরে তিনি হাইকোর্টে রিট করে চেয়ারম্যান পদ বহাল রাখলেও পরিষদে না আসায় সাধারণ মানুষ বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও নাগরিক সেবার স্বার্থে তারা চেয়ারম্যানকে মেনে নিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিনেও তিনি নিয়মিত পরিষদে না আসায় জন্ম নিবন্ধন, প্রত্যয়নপত্র, গ্রাম আদালতসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ফরহাদ বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান আসাদ মেলাকারকে পরিষদে দেখা যায়নি। একটি জন্ম নিবন্ধনে স্বাক্ষরের জন্যও তার গোপন অবস্থানে যেতে হয়।

আরেক বাসিন্দা পরান অভিযোগ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও তিনি ইউনিয়ন পরিষদে না আসায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

মানববন্ধনকারীরা দ্রুত চেয়ারম্যানকে নিয়মিত পরিষদে উপস্থিত হয়ে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানান।

বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ মেলকার জানান, ইউএনও স্যারের নির্দেশে আমি ঠিক মতো কাজ করছি। জেলে কার্ড নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা চলছে। অনেকে অনৈতিক সুবিধা এবং জেলে না হয়েও চাল চাচ্ছে। যারা অনৈতিক ভাবে সুবিধা চাচ্ছে তারা সুবিধা না পয়ে মানববন্ধন করছে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেক বিন সিফাত বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ইউপি চেয়ারম্যান অনুপস্থিত, সেবা বিঘ্নিত হওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

আপডেটের সময় ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬