জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার বিএনপির সভাপতি সাবেক সভাপতি ও পৌরসভার সফল সাবেক মেয়র মরহুম এনায়েত কবির পাটোয়ারীর সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ডের নয়ানী গ্রাম সমাজ কল্যাণ সমিতির আয়োজনে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
নয়ানী গ্রাম সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. সোহেল আজিজ শাহিন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম কবির হাওলাদার এর দিক নির্দেশনায় ও মোস্তাফা মিয়ার (মাইক প্রচারক) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।
এ-সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নয়ানী গ্রাম সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা সফিউল্লাহ হাওলাদার, আবদুল হাই হাওলাদার, আলমগীর পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার, সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং নয়ানী গ্রাম এলাকার সকল শ্রেণির মানুষ।
এ-সময় মরহুম এনায়েত কবির পাটোয়ারীর বর্ণাঢ্য কর্মময় জীবন ও রাজনীতি নিয়ে আলোচনা করেন বক্তারা।
আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















