ভিয়েনা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ঝিনাইদহ শহরে নেই পর্যাপ্ত টয়লেট সুবিধা, ভোগান্তিতে ক্রেতারা ঝিনাইদহে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক আ’লীগ নেতাকে জিম্মি করে চাঁদাবাজি, আটক ৩ পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান ৩ দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত করলো ইউক্রেন ও রাশিয়া

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. মাহেব হোসেন প্রমুখ।

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, বাজার তদারকি, যানজট নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, কিশোর গ্যাং দমন, নদী দখলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ সভায় আলোচনা করা হয়।

এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সরকারি সেবা কার্যক্রমের স্বচ্ছতা, স্বাস্থ্যসেবা পরিস্থিতি, আসন্ন মৌসুমে কৃষকদের সহায়তা এবং জেলায় সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও মতবিনিময় করেন বক্তারা।

জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

আপডেটের সময় ১২:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬