ভিয়েনা ০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ঝিনাইদহে ধর্ষণচেষ্টা মামলায় আ. লীগ সভাপতি গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৩৮ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার ১১টার দিকে মহেশপুর থানায় এসে ধর্ষণ চেষ্টার মামলাটি করেন এক গৃহবধূ। তিনি নাটিমা ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য। অভিযুক্ত সাজ্জাদুর ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়,গত ৫ মে উপজেলার খালিশপুর বাজারের গোহাটের পাশের একটি বাড়িতে উপস্থিত হয়ে সাজ্জাদ তাকে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার সময় স্থানীয়রা টের পেলেও লোকলজ্জায় তিনি সেসময় পুলিশের দ্বারস্থ হননি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মেহেদী হাসান বলেন,আওয়ামী লীগ নেতা সাজ্জাদের বিরুদ্ধে এক নারী ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে ধর্ষণচেষ্টা মামলায় আ. লীগ সভাপতি গ্রেফতার

আপডেটের সময় ০৩:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬