ভিয়েনা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা জাকিরের বিএমসিএজি সেন্টার,ডর্টমুন্ড ও সেন্টারাধীন আল-ফজর মসজিদের কার্যক্রম শুরু তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১৩৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি আলোচনায় তেহরানের নতুন প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকিও দিয়েছেন তিনি।
খবর এএফপি’র।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে তারা যে প্রস্তাব দিয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই।’

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে আলোচনার প্রস্তাবের খসড়া পাঠিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বড় ধরনের অতর্কিত হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু করে। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখন পর্যন্ত মাত্র এক দফা সরাসরি আলোচনা হয়েছে। সেটিও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

অন্যদিকে ইরান হরমুজ প্রণালিতে অবরোধ বজায় রেখেছে। এতে বিশ্ববাজারে তেল, গ্যাস ও সার সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।

ইরানের প্রস্তাবে অসন্তুষ্টির কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তারা এমন কিছু দাবী করছে, যা আমি পূরণ করতে পারব না।’ তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে দাবী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে দেশটির নেতৃত্বে ‘চরম মতবিরোধ’ রয়েছে বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, ‘তারা (ইরান) আলোচনায় অগ্রগতি করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছাতে পারবে কি না সে ব্যাপারে আমি নিশ্চিত নই।’

চুক্তি না হলে কী করবেন জানতে চাইলে নতুন হামলার বিষয়ে সরাসরি কিছু বলতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা কি দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেব নাকি চুক্তির চেষ্টা করব-এই দুটোই বিকল্প।’

তবে তিনি আর কোনো বড় ধরনের সামরিক অভিযান চালাতে আগ্রহী নন বলেও জানান। এটিকে তিনি শুধু সম্ভাব্য বিকল্প হিসেবে রেখেছেন।

এছাড়া, যুদ্ধ পরিচালনার জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়ার ৬০ দিনের সময়সীমা অতিক্রম করার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প দাবি করেন, এ ধরনের অনুমোদনের প্রয়োজনীয়তা ‘সম্পূর্ণ অসাংবিধানিক।’

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির কারণে অতিরিক্ত সময় পাওয়া গেছে। এটিকে ‘বড় বিজয়’ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

আপডেটের সময় ১২:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬