ভিয়েনা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৮৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যে গত রোববার বন্দুকধারীদের হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

রাজ্যের গভর্নর গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, ফুটবল মাঠে জড়ো হওয়া তরুণদের লক্ষ্য করেই এ হামলা চালায় বন্দুকধারীরা।

আদামাওয়া রাজ্যটি জিহাদি ও দস্যু নামে পরিচিত স্থানীয় অপরাধী চক্রের সহিংসতার একটি কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। পাশাপাশি রাজ্যটিতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতাও এখানে নিয়মিত ঘটে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাজ্যের গভর্নর আহমাদু উমারু ফিনতিরি গত রোববারের হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ‘গোম্বি স্থানীয় সরকার এলাকার গুয়াকু সম্প্রদায়ে এক মারাত্মক হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।’

তার মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ফিলিপ আগাবাস এএফপিকে জানান, ‘গত রোববার বিকেলে যখন ‘আমাদের লোকজন গুয়াকু সম্প্রদায়ের একটি ফুটবল মাঠে জড়ো হয়েছিল, তখন হামলাকারীরা সেখানে ঢুকে পড়ে এবং মাঠে উপস্থিত মানুষের ওপর অতর্কিতে গুলি চালায়।’

আরেক বাসিন্দা জোশুয়া উসমান বলেন, নিহতদের মধ্যে কিশোর-কিশোরী রয়েছে, তারা খেলা দেখছিল।

তিনি আরও জানান, হামলাকারীরা উপাসনালয়, বাড়িঘর ও মোটরসাইকেলও পুড়িয়ে দেয়।

গভর্নরের কার্যালয় জানিয়েছে, হামলাকারীরা কয়েক ঘণ্টা ধরে ওই এলাকায় তা-ব চালিয়ে বহু সম্পদ ধ্বংস করে।

তবে হামলার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

আপডেটের সময় ০৪:৩৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬