ভিয়েনা ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন টাঙ্গাইলে ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৮২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর মালদ্বীপের মন্ত্রিসভার বড় ধরনের রদবদল করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। বুধবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

আগের ২০ সদস্যের মন্ত্রিসভা কমিয়ে ১৫ সদস্যে নামিয়ে আনা হয়েছে। তবে চারজন নতুন মুখ অন্তর্ভুক্ত করেছেন মুইজ্জু। পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিলের স্থলে লন্ডনে মালদ্বীপের হাইকমিশনার ইরুতিশাম আদমকে নিয়োগ দেওয়া হয়েছে।

দেশটির রাজধানী মালে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট মুইজ্জু মন্ত্রিসভা পুনর্গঠন করেছেন। সদস্য সংখ্যা কমিয়ে ১৫ জন করা হয়েছে।’

এই রদবদলের পথ তৈরি করতে মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী মোহামেদ ঘাসান মাউমুনসহ আরও নয় মন্ত্রী পদত্যাগ করেন। তবে মাউমুনের উত্তরসূরির নাম এখনও ঘোষণা করা হয়নি।
গণভোটের ১০ দিন পর এই রদবদল করা হল। ওই ভোটে মালদ্বীপের জনগণ সরকারের একটি প্রস্তাব নাকচ করে দেন। প্রায় ৮০ লাখ ডলার সাশ্রয়ের লক্ষ্যে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের পরিকল্পনা করেছিল সরকার।

গণভোটের পাশাপাশি অনুষ্ঠিত স্থানীয় কাউন্সিল নির্বাচনেও মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস লজ্জাজনক পরাজয়ের মুখে পড়ে। প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্র্যাটিক পার্টি রাজধানী মালে এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম নির্বাচনী এলাকা আদ্দুর গুরুত্বপূর্ণ কাউন্সিলগুলো দখল করে নেয়।

নিরক্ষরেখা জুড়ে মোট ১ হাজার ১৯২টি প্রবাল দ্বীপ নিয়ে ছোট্ট দেশ মালদ্বীপ গঠিত। এই দ্বীপপুঞ্জের অবস্থান পূর্ব-পশ্চিম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথে হওয়ায় কৌশলগতভাবে দেশটির গুরুত্ব বেশি।

প্রায় ৩ লাখ ৮২ হাজার মানুষের দেশটিতে প্রভাব বিস্তার নিয়ে আঞ্চলিক পরাশক্তি ভারত ও অর্থনৈতিক মহাশক্তি চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

আপডেটের সময় ১২:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬