ভিয়েনা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহন নয়ানীগ্রামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙ্গার ঘটনায় ক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৫২ সময় দেখুন
স্টাফ রিপোর্টার: লালমোহন নয়ানীগ্রাম জামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলার ঘটনা ঘটেছে। মসজিদের জমি দাবী করে সাবেক পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জামান খোকনসহ তার প্রতিবেশীদের বিরুদ্ধে এই ওয়াল ভাঙ্গা হয় বলে অভিযোগ ওঠে।
রবিবার সকাল ৮টার দিকে ওই এলাকার মফিজ, ইব্রাহিম, রিয়াজ ও রুবেল বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলে। এ ঘটনায় লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেন মসজিদ কমিটি। ডারেরী নং: ৬০৭।
নয়ানীগ্রাম আদর্শ জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ অলিউল্যাহ ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর হাওলাদার জানান, পৌরসভার নয়ানীগ্রাম আদর্শ জামে মসজিদের বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হয় প্রায় ৪ বছর আগে। ওই সময় সামাজিকভাবে ফয়সালা করে এই বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়। সেখানে নয়ানীগ্রামের মুসল্লীরা নিয়মিত নামাজ আদায় করে আসছেন। কিন্তু রবিবার সকালে তারা হঠাৎ কারো সাথে কোন কথা না বলে মসজিদের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলে। এতে নয়ানীগ্রামের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান খোকন ইন্দন দেন বলে অভিযোগ করেন তারা। জমি দাবী করে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙ্গার ঘটনায় এলাকায় ক্ষোভ সৃস্টি হয়েছে। এ ঘটনায় নিন্দা জানান এলাকার মুসল্লীরা।
এবিষয়ে মনিরুজ্জামান খোকনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি আজ মামলার হাজিরার কারণে সকাল ৮ টার আগেই ভোলা চলে যায়। সেখানে সারাদিন ছিলাম। মসজিদে কি হয়েছে আমার জানা নেই।
জাহিদ ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন নয়ানীগ্রামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙ্গার ঘটনায় ক্ষোভ

আপডেটের সময় ০৭:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬