ভিয়েনা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

ঝালকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৮৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ঝালকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হুমায়ুন কবির সাগর (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

রোববার দুপুর ২টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ছিলেন।

নলছিটি থানার ওসি আরিফুল ইসলাম জানান, বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় মোটরসাইকেল চালক শহরের স্টেশন রোডের ব্যবসায়ী সোহেল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/এসএস

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত

আপডেটের সময় ০২:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬