ভিয়েনা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর

টাঙ্গাইলের বহু প্রতিক্ষিত পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১০৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে বহু প্রতিক্ষিত বাসাইল, সখীপুর ও মির্জাপুর উপজেলার সংযোগস্থল পাথরঘাটায় ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার(১১ এপ্রিল) বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি প্রধান অতিথি হিসেবে ওই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনের এমপি ও বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আমিন শরীফ সুপন, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম, সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্লাহ, বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান প্রমুখ।

স্থানীয় জনগণের জন্য দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে পাথরঘাটা ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিজটি নির্মিত হলে তিনটি উপজেলার মানুষের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করবে। দৈনন্দিন চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এই ব্রিজ অপরিসীম ভূমিকা রাখবে।

প্রকাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ৬৩ কোটি ৫০ লাখ টাকা চুক্তিমূল্যে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই) নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটি নির্মাণ করছে। আগামি ২০২৭ সালের ৩ জুন ব্রিজটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই ব্রিজটি নির্মিত হলে বাসাইল, মির্জাপুর ও সখীপুর উপজেলার মাঝে সংযোগ স্থাপন এবং যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের বহু প্রতিক্ষিত পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেটের সময় ০২:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬