ভিয়েনা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১০৮ সময় দেখুন

স্টাফ রিপোর্টার: ভোলার লালমোহনে বরাদ্ধকৃত মৎস্য ভিজিএফ চাল না পেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলেরা। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটাওয়ারীর হাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী কোবখালী মাছ ঘাটের বেড়িবাধে অসহায় জেলেদের পক্ষ থেকে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওই এলাকার প্রায় শতাধিক জেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাছ ঘাটের ব্যাবসায়ী মো. সালাউদ্দিন দালাল, মো. ইলিয়াস দালাল, রফিক মাঝি, ফিরোজ হাওলাদার, আব্দুর রসিদ মাঝি, সিরাজ, লোকমান সহ প্রায় শতাধিক জেলে। জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রকৃত জেলে, সরকারের সকল আইন মেনে আমরা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকি। অবরোধে আড়ৎদারের দাদন ও এনজিওর কিস্তি পরিশোধ করা এবং বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে দিনযাপন করতেছি।

অবরোধের ৪০ দিন পার হলেও জেলেরা প্রথম কিস্তির মৎস্য ভিজিএফ চাল এখনো পায়নি। কবে জেলরা চাল পাবে তা বলছেন না ধলীগৌর নগর ইউনিয়ন চেয়ারম্যান মাকছুর রহমান। তাই আমরা জেলেরা ধার দেনার ও ঋণের চাপে না খেয়ে থাকায় বাধ্য হয়েই মানববন্ধন করেছি। ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান চাল বিতরণে গড়িমসি করছে। এছাড়া উপজেলা মৎস্য অফিস জেলেদের চাল পাওয়ার ব্যাপারে কোন ভুমিকা নিচ্ছে না। এছাড়া ঈদ উল ফিতরের আগে বরাদ্দকৃত জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণ করার কথা থাকলেও বিতরণ করেনি দায়িত্বপ্রাপ্তরা।

জেলেদের মধ্যে চাল বিতরণ না করার ব্যাপারে ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপিকে জেলেদের মোট কার্ডের ৬০% দিতে হবে। তাদের মধ্যে দুই জন জেলেদের লিষ্ট জমা দিয়েছে একজন এখনো দেয়নি। তার জন্য চাল বিতরণ করা সম্ভব হচ্ছেনা। তারা যাদের নাম দিবে আমি তাদের জেলে কার্ড দেখে চাল বিতরণ করবো।

এ ব্যাপারে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, ঈদের পূর্বেই চাল দেয়ার কথা চেয়ারম্যানকে বলেছি। মৎস্য অফিস থেকে চালের ডিও বহু পূর্বে দিয়ে দেয়া হয়েছে। চেয়ারম্যান চাল দিতে কেন গড়িমসি করছে তা জানা নেই।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, জেলেদের তালিকা প্রস্তুত করতে দেরী হয়ে গেছে। আশা করি রবিবার জেলেদের কার্ড দেখে চাল বিতরণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেটের সময় ০৫:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬