ভিয়েনা ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে।

তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বাসসকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘কেবিনে স্যারের (মির্জা আব্বাস) চিকিৎসা চলছে। আগের চেয়ে উনার অবস্থা উন্নতির দিকে। প্রতিদিন থ্যারাপিও দেয়া হচ্ছে। ডাক্তারদের ফুল কেয়ারে আছেন।’

আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। এ সময় বিএনপির মহাসচিব মিজা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নেন এবং বেশকিছু সময় তারা একসঙ্গে কাটান বলে জানান সোহেল।

সিঙ্গাপুরে বর্তমানে চিকিৎসার জন্য আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

কয়েকদিন আগে নজরুল ইসলাম খানও মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে এসেছিলেন বলে জানান সোহেল।

গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১১ মার্চ রমজান মাসে ইফতারে সময়ে শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়।

দেশের প্রখ্যাত নিউরো চিকিৎসকদের তত্ত্বাবধায়নে মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্তে দ্রুত মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপাচার করা হয়। ৭২ ঘন্টার মধ্যে তাকে সিঙ্গাপুরে নেয়ার ব্যবস্থা করা হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

আপডেটের সময় ০১:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬