ভিয়েনা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইরান যুদ্ধে নতুন মোড়,ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৩৪৩ সময় দেখুন

ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন, এমনটাই দাবি মার্কিন সংবাদমাধ্যমের

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (৭ মার্চ) যুক্তরাস্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন (CNN) এতথ্য জানায়। এক প্রতিবেদনে বলা হয়েছে,ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন।

মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়ে আরো বলা হয়েছে,যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দেয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। তবে চীন বা ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন সম্ভবত ইরানকে আর্থিক সহায়তা, খুচরা যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র উপাদান সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। যদিও এখন পর্যন্ত বেইজিং সরাসরি যুদ্ধে জড়ায়নি।

এছাড়া ইরানি তেলের ওপর নির্ভরশীলতার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখার বিষয়ে তেহরানকে চীন চাপ দেবে বলেও মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে বলেছে, ‘চীন তাদের সমর্থনের বিষয়ে অনেক বেশি সতর্ক। তারা যুদ্ধের অবসান চায়, কারণ এটি তাদের জ্বালানি সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলছে।’

এর আগে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া।

যদিও চীন এবং রাশিয়ার পক্ষ থেকে সামরিক কোনো সহায়তা পাচ্ছে কি না ইরান, সে বিষয়টি খোলাসা করতে রাজি হননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘তারা আমাদের রাজনৈতিক ও অন্যান্য দিক দিয়ে সাহায্য করছে।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। তাদের হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এই হামলার নিন্দা জানালেও সক্রিয়ভাবে ইরানকে সহায়তার কোনও ইঙ্গিত দেয়নি দুই পরমাণু শক্তিধর দেশ রাশিয়া ও চীন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরান যুদ্ধে নতুন মোড়,ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন

আপডেটের সময় ১২:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬