ভিয়েনা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৪৪০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ভারত নিজেদের বন্দর ব্যবহার করতে দিচ্ছে, এমন অভিযোগ ওঠার পর তা অস্বীকার করেছে ভারত সরকার।

বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে ভারতের পরররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন সেনারা তাদের বন্দর ব্যবহার করছে এমন তথ্য মিথ্যা ও ভুয়া।

উল্লেখ্য যে,যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর উগ্রডানপন্থি সংবাদমাধ্যম ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক’-কে বলেন, “ইরানের বিরুদ্ধে হামলা চালাতে মার্কিন নৌবাহিনী হয়ত ভারতের বন্দর ব্যবহার করছে।”

তার এই দাবি পুরোপুর প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে ভারতীয় বন্দর ব্যবহার করার যে দাবি করা হয়েছে এটি ভুয়া ও মিথ্যা। আমরা এ ধরনের ভিত্তিহীন এবং বানোয়াট মন্তব্যের ব্যাপারে সতর্ক করছি।”

এদিকে এমন সময় ভারতের বিরুদ্ধে এ অভিযোগ উঠল যখন দেশটির জলসীমায় মহড়া দিয়ে ফিরে যাওয়ার সময় সাবমেরিনের হামলার শিকার হয়েছে ইরানের একটি যুদ্ধজাহাজ।

বুধবার মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যায় একটি ইরানি যুদ্ধজাহাজ। শ্রীলঙ্কার জলসীমায় থাকা অব্স্থায় এটি হামলার শিকার হয়। জাহাজটি মহড়া শেষে ভারত থেকে যাচ্ছিল। এই ঘটনার পর পরই ভারতের দিকে যুক্তরাস্ট্রের নৌ বাহিনীকে সহায়তা করার সন্দেহ দেখা দিয়েছে। ধারণা করা হয়,যুক্তরাস্ট্রের ডুবন্ত সাবমেরিন থেকে জাহাজটিতে ক্ষেপনাস্র নিক্ষেপ করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

আপডেটের সময় ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬