ভিয়েনা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা টাঙ্গাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন কৃষ্ণচূড়ায় লাল হওয়ার কথা ছিল যে গ্রাম; নিষ্ঠুরতায় নিভে যাচ্ছে সেই স্বপ্ন

হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৩৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার জবাবে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা চালানোর পর আজ সোমবার ইসরাইলি সেনাবাহিনী সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ‘হিজবোল্লাহর ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে’ তারা লেবাননের বিভিন্ন স্থানে হিজবোল্লাহ সংগঠনের লক্ষ্যগুলোতে হামলা শুরু করেছে।

লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে, ‘লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায়’ এবং ‘বারবার ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায়’ রকেট এবং ড্রোন হামলা চালানো হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে দুই পক্ষের মধ্যে এক বছরের যুদ্ধবিরতি চুক্তির অবসান ঘটানোর লক্ষ্যে ইসরাইলের ওপর হিজবুল্লাহর এই প্রথম হামলার দাবি। ইসরাইল তখন থেকে লেবাননে নিয়মিত হামলা চালিয়ে আসছে, যা সাধারণত হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্য করে বলে থাকে।

আজ সোমবার ভোরে বৈরুতে বেশ কয়েকটি জোরে বিস্ফোরণের শব্দ শুনেছেন একজন এএফপি সাংবাদিক।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, লেবানন জুড়ে ইসরাইলি হামলা চালানো হয়েছে, যার শুরু বৈরুতের দক্ষিণ শহরতলিতে যেখানে হিজবুল্লাহর আধিপত্য রয়েছে।

জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) আরও জানিয়েছে, বৈরুতের দক্ষিণপ্রান্তের শহরতলী এবং দেশের দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দারা এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছে।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তারা বৈরুত এলাকায় হিজবুল্লাহর এবং দক্ষিণ লেবাননে একজনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন যে, ইসরাইলের ওপর হামলা ‘দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক’।

হিজবুল্লাহর নাম না করে সালাম বলেছেন যে, তার সরকার ‘দুর্বৃত্তদের থামাতে এবং লেবাননের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।’

লেবাননের কর্তৃপক্ষ বারবার বলেছে যে, তারা তাদের দেশকে এই অঞ্চলে সংঘাতের সূত্রপাতের সাথে জড়িত করতে চায় না, যা ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার পর শুরু হয়েছে।

এর ফলে ইসলামিক প্রজাতন্ত্র থেকে ইসরাইল এবং মার্কিন ঘাঁটি স্থাপনকারী উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার এক ঢেউ শুরু হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা

আপডেটের সময় ০৭:৪১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬