ইউরোপ ডেস্কঃ মুন্সীগন্জ জেলার শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো : আবুল বাশার মাষ্টারের স্ত্রী, ইতালি প্রবাসী সাংবাদিক, ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি, ওয়াল্ড জার্নালিস্ট ক্লাবের যুগ্ম সম্পাদক সম্পাদক , যমুনা টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার ইতালি প্রতিনিধি , ভয়েজ বাংলা র ইউরোপ ব্যাুরো প্রধান এসকে এমডি জাকির হোসেন সুমন এর মাতা অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোৎস্ন্যা বেগম (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমা দীর্ঘ দের মাস ক্যান্সারে আক্রান্ত হয়ে পপুলার হাসপাতাল ও পিজি হাসপাতালে চিকিৎসা শেষে গত রবিবার নিজ বাড়ি মুন্সীগন্জ জেলার শ্রীনগর উপজেলা পাটাভোগ ইউনিয়নের পশ্চিম বেজগাঁও গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আজ মঙ্গলবার আনুমানিক সকল সারে ৮ টার দিকে তিনি ইন্তেকাল করেন। আজ বাদ আসর শ্রীনগর বটতলা এম রহমান মার্কেট চত্বরে নামাজে জানাজা শেষে মাশুরগাঁও কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে মরহুমা স্বামী, ১ পুত্র, ২ কন্যা সহ আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এম আর/ইবিটাইমস




















