ভিয়েনা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪ মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি প্রদান রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা হবিগঞ্জ রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত লালমোহনে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে বাগানগুলো টাঙ্গাইলে পুলিশের চাঁদাবাজি-সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ মহড়া

মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) থেকে প্রথমবারের মতো তিনজন গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পিএইচডি ডিগ্রির সনদ তুলে দেন।

সনদ প্রদানকালে উপাচার্য বলেন, “আজকের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। ভবিষ্যতেও যাতে এ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় থাকে, সে বিষয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ।” তিনি সংশ্লিষ্ট সুপারভাইজার, বিভাগের চেয়ারম্যান এবং ডিগ্রি অর্জনকারী গবেষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এই তিন গবেষক বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন। ২০২৫ সালের ২২ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।
পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা হলেন— মোঃ তাজুল ইসলাম, আবু নইম মোহাম্মদ বজলুর রহীম এবং মোহাম্মদ জাহিদুল মনির। তাঁরা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

গবেষণার বিষয় হিসেবে মোঃ তাজুল ইসলাম “Development of Chitosan-based Instant Soup for Osteoarthritis Patients and its Efficacy as a Functional Food”, আবু নইম মোহাম্মদ বজলুর রহীম “Integrated Approaches to Combat Obesity for the Management of Type 2 Diabetes Mellitus” এবং মোহাম্মদ জাহিদুল মনির “Studies of Body Composition between Severely Acute Malnourished and Well-nourished Children in the Rohingya Refugees of Bangladesh” শীর্ষক অভিসন্দর্ভ রচনা করেন।

সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচডি সুপারভাইজার ও ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবু জুবাইর, রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আজিজুল হক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মোস্তাফিজুর রহমান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি প্রদান

আপডেটের সময় ১২:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬