ভিয়েনা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

লালমোহনে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণের অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত উপজেলা মৎস্য দফতরের বিশেষ কম্বিং অপারেশনের চতুর্থ ধাপের ষষ্ঠ দিনে তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদ উল্যাহর দিকনির্দেশনা ও জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনের পরিকল্পনায় এসব অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য অন্তত ৭ লাখ টাকা।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী মোস্তফা মনোয়ার আলী, সাইফুল ইসলাম সোহাগসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ

আপডেটের সময় ০১:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬