হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। এর আগে শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ করে অকথ্য গালাগাল করার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
এ দিকে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের মুক্তি দাবিতে বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা ১ ঘন্টা পর। রোজার জন ভোগান্তি চিন্তা করে ২৪ ঘন্টার মধ্যে থাকে নি:র্শত মুক্তি দাবি জানিয়ে রাস্তা ছেড়ে দেন। অন্যত্রায় ২৪ ঘন্টা পর ঢাকা – সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাবে নেতাকর্মীরা। তারা আরও বলেন, ওসি সাইফুল ইসলাম বাহুবল থানায় যোগ দানের পর থেকে বিভিন্ন জগতে অপরাধীদের সখ্যতা গড়ে তুলে। বিভিন্ন অপরাধের সাথে যোগসাজশে অপরাধ কর্মকাণ্ড করে
এ প্রসঙ্গে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস জানান, দুপুরে শহরের শায়েস্তানগর এলাকা থেকে বাহুবল উপজেলা বিএনপির সভাপতিকে আটক করা হয়েছে । পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর



















