ভিয়েনা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

হবিগঞ্জ-৩ আসনের ৩২ কেন্দ্র নিয়ে শঙ্কা জামায়াত প্রার্থীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৬ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জ) ৩২টি ভোট কেন্দ্রে সমস্যা আশংকা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছে জামায়াতে ইসলামী। বুধবার (১১ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের কাছে আবেদনটি করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী মহসিন আহমেদের নির্বাচনী এজেন্ট মুহাম্মদ হারুন।

আবেদনে হবিগঞ্জ পৌরসভার ৮টি, লাখাই উপজেলার ১৬টি, শায়েস্তাগঞ্জ উপজেলার ২টি, হবিগঞ্জ সদর উপজেলার ৬টি কেন্দ্রের নাম উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাব্বির আহমদ আবেদন প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, পুলিশ সুপার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদনটি পাঠানো হয়েছে, যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। উল্লেখ্য এ আসনে মোট ১৩৭ কেন্দ্র রয়েছে। এরমধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৭১টি লাখাইয়ে ৩৬ ও শায়েস্তাগঞ্জে ৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জ-৩ আসনের ৩২ কেন্দ্র নিয়ে শঙ্কা জামায়াত প্রার্থীর

আপডেটের সময় ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬